ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

৩ হাজার ইমাম ও মুয়াজ্জিনকে ইফতার সামগ্রী দিলেন নিজাম হাজারী

৩ হাজার ইমাম ও মুয়াজ্জিনকে ইফতার সামগ্রী দিলেন নিজাম হাজারী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০৭:১৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ | ০৭:২৩

তিন হাজার ইমাম ও মুয়াজ্জিনকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর (ফেনী-২) আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। 

বৃহস্পতিবার ৫০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণের পর শুক্রবার ৩ হাজার ইমাম ও মুয়াজ্জিনকে ইফতার সামগ্রী দিলেন তিনি। এর আগে ১ লাখ ২০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এসব খাদ্য সামগ্রী তার ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হচ্ছে। 

শুক্রবার জুম্মার নামাজের আগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি। পরে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবীরা মিনি ট্রাকে করে গ্রামে গ্রামে গিয়ে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন। প্রতিটি প্যাকেটে ইফতার ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, ছোলাবুট ৫ কেজি, মসুর ডাল ২ কেজি, চিড়া ১ কেজি, চিনি ২ কেজি, তেল ১ লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি ও লবণ ১ কেজি।

আরও পড়ুন

×