করোনা আক্রান্ত পুলিশ রাজারবাগ থেকে পালিয়ে উল্লাপাড়ায়
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -ফাইল ছবি
উল্লাাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০৮:০৯
করোনা আক্রান্ত এক পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইস্ হাসপাতাল থেকে পালিয়ে এখন উল্লাপাড়ায় চলে গেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনের একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ সদস্যের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জগজীবনপুর গ্রামে। তার বাড়ি লকডাউন করে লাল পতাকা লাগিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, করোনা আক্রান্ত ওই পুলিশ সদস্য ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে কর্মরত। দুই দিন আগে তিনি করোনা রোগে আক্রান্ত হওয়ার পর রাজারবাগ পুলিশ লাইস্ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতাল থেকে পালিয়ে উল্লাপাড়ায় তার গ্রামের বাড়িতে আসেন। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। শুক্রবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
- বিষয় :
- উল্লাাপাড়া
- করোনা
