ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

পিরোজপুরে আরও ২ জনের করোনা শনাক্ত

পিরোজপুরে আরও ২ জনের করোনা শনাক্ত
×

 পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০২:৫২

পিরোজপুরে আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭ জনে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত দুই জনের বাড়ি ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে। এ নিয়ে ভান্ডারিয়ায় ৪ জন করোনা রোগী শনান্ত হলো।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ. এম. জহিরুল ইসলাম জানান, নতুন আক্রান্তদের বয়স ১৫ ও ২৫ বছর। একজন কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। আরকেজন সম্প্রতি গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসেন।  তিনি আরও জানান, ২২ এপ্রিল আক্রান্ত দু’জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠনো হয়। শুক্রবার রাতে তাদের শরীরের করোনার উপস্থিতি শনাক্ত হয়। তিনি বলেন, করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন

×