ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে যাত্রা শুরু নিহোন গেটওয়ে একাডেমির

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে যাত্রা শুরু নিহোন গেটওয়ে একাডেমির
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৭:৪৯

বাংলাদেশের তরুণদের জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে সহায়তার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নিহোন গেটওয়ে একাডেমি। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে সম্প্রতি একাডেমি প্রাঙ্গণে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান এবং ‘স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচি ও জাপানে কর্মসংস্থানের সর্বশেষ সুযোগ’ শীর্ষক উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মো. ফিরোজ মুকুল, অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, আইএমএএস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান কিয়োসি শিরাকো, প্রিন্সিপাল ড. তাদাশি ওতাকে এবং ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার কামাল হোসেন। এতে শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, জাপানের ওসাকাভিত্তিক আইএমএএস কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে পরিচালিত এ একাডেমির বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করছে আইএমএএস ফ্রন্টিয়ার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি জাপানি ভাষা শিক্ষা, স্টুডেন্ট ভিসা, স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচি, চাকরির প্রস্তুতি এবং জাপানে পৌঁছানোর পর প্রয়োজনীয় সহায়তা প্রদানের পরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু করেছে।

বর্তমানে একাডেমিতে জাপানি ভাষার জেএলপিটি এন-৪ ও জেএলপিটি এন-২ কোর্স চালু রয়েছে। পাশাপাশি জাপানি ভাষার পাশাপাশি দেশটির সমাজ, কর্মসংস্কৃতি, ব্যবসায়িক শিষ্টাচার, সাক্ষাৎকার প্রস্তুতি এবং দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে আয়োজকরা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×