ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

নেইমারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ওডেগার্ডের অস্বস্তি  

নেইমারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ওডেগার্ডের অস্বস্তি  
×

নেইমার ও ওডেগার্ডের দ্বন্দ্ব। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৯:০৮

বদলি হিসেবে মাঠে নামার পর নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়ান নেইমার জুনিয়র। ২-১ গোলে জয়ী নরওয়ের নাম্বার টেনকে কড়া ট্যাকল করে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের নাম্বার টেন। ম্যাচ শেষে অবশ্য ওডেগার্ড বলেছেন, নেইমারের সঙ্গে ওভাবে দ্বন্দ্বে জড়িয়ে তিনি অস্বস্তিতে ভুগছেন।

ওডেগার্ড বলেন, ‘হ্যা, এটা কিছুটা অস্বস্তির বিষয়। কিন্তু ম্যাচের পর পরিবেশ খুবই ভালো ছিল। বিষয়টি খুব ভালোভাবে শেষ হয়েছে।’

নেইমার বদলি হিসেবে মাঠে নামার পর কয়েকবার ওডেগার্ডের সঙ্গে কথার লড়াইয়ে জড়াতে দেখা যায়। ব্রাজিল গোল হজম করে পিছিয়ে পড়ার পর নেইমার প্রেসিং করতে গিয়ে ওডেগার্ডকে খুব বাজেভাবে ট্যাকল করেন। সঙ্গে সঙ্গে দুই দলের খেলোযাড়দের মধ্যে দ্বন্দ্ব বেধে যায়। নেইমারকে নরওয়ের খেলোয়াড়রা ধাক্কা দিতে শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাফিনিয়াকে মাঠে চলে আসা দেখা যায়। তিনি নেইমারের পাশাপাশি ওডেগার্ড ও নরওয়ের ফুটবলারদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা রাফিনিয়ার বক্তব্য অনেকটা এমন ছিল- নেইমার ব্রাজিলের সিনিয়র খেলোয়াড়, দলের তারকা। তার সঙ্গে এমন আচরণ ভালো দেখায় না।

পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ম্যাচ শেষে অবশ্য নেইমার নিজেই ওডেগার্ডের দিকে এগিয়ে যান এবং তাকে আলিঙ্গন করেন। নেইমার মাঠ ছাড়ার সময় নরওয়ের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে থাকেন। ওডেগার্ড তখন এক সতীর্থকে আলিঙ্কন করে জয় উদযাপন করছেন। ব্রাজিলের তারকা তার কাছে গিয়ে তাকে ডেকে হাতে হাত মেলান, আলিঙ্গন করেন এবং পিঠ চাপড়ে দেন।

আরও পড়ুন

×