চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৩:৪৭
হবিগঞ্জে আরও পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় হাসপাতালকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে চুনারুঘাট উপজেলারই চারজন। তাদের মধ্যে ৫ বছরের শিশুসহ চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার ও একজন স্বাস্থ্য সহকারী রয়েছেন। লাখাইয়ের রয়েছেন এক নারী।এ নিয়ে হবিগঞ্জে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ জনে।
জেলা প্রশাসক কামরুল হাসান শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, চুনারুঘাটে হাসপাতালে দুই স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় হাসপাতালকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ২৬ জনকে রাখা হয়েছে আইসোলেশনে।
হবিগঞ্জে ৩০ জন রয়েছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আর ১ হাজার ৭১ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।
- বিষয় :
- হবিগঞ্জ
- চুনারুঘাট
- লকডাউন
- করোনার প্রাদুর্ভাব