ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

চেয়ারম্যান-মেম্বাররা ত্রাণের তালিকায় অনিয়ম করছেন, অভিযোগ এমপির

চেয়ারম্যান-মেম্বাররা ত্রাণের তালিকায় অনিয়ম করছেন, অভিযোগ এমপির
×

এম এ মতিন -ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৫:০২

কুড়িগ্রামের উলিপুরে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি ত্রাণ সহায়তায় কর্মহীন ও দুঃস্থ মানুষদের তালিকা সঠিকভাবে তৈরি করা হচ্ছে না। এই তালিকা তৈরিতে অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা সরকারের নির্দেশনা মানছেন না। প্রকৃত কর্মহীন ও অভাবগ্রস্তদের বাদ দিয়ে নিজের পছন্দের মানুষকে তালিকাভুক্ত করছেন বলে অভিয়োগ করেছেন কুড়িগ্রাম-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ মতিন। 

শুক্রবার ভোরে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এসব অভিযোগ করেন তিনি। 

কুড়িগ্রাম-৩ আসন উলিপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। 

শনিবার দুপুরে মোবাইল ফোনে ফেসবুক পোস্টের বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য এম এ মতিন বলেন, সরকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ত্রাণ বিতরণের কমিটি করে সেই কমিটিকে সঙ্গে নিয়ে কর্মহীন ও দুঃস্থ মানুষের তালিকা করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু অধিকাংশ চেয়ারম্যান ও মেম্বাররা ওয়ার্ড পর্যায়ের কমিটির নামমাত্র মিটিং করলেও তালিকা করার সময় অন্য সদস্যদের সাথে নেননি। তারা বাড়ি বাড়ি না গিয়ে নিজেদের বাড়িতে বসে খেয়াল-খুশি মতো তালিকা করছেন। 

এ প্রসঙ্গে উলিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোতে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতিনিধি রয়েছে। আর তালিকা পর্যায়ক্রমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে অনুমোদিত হবে। এখন পর্যন্ত কোনো তালিকা পাওয়া যায়নি। তালিকা পাওয়ার পর সঠিকভাবে যাচাই-বাছাই করে অনুমোদন করা হবে। সরকারি নির্দেশনার ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।

আরও পড়ুন

×