রংপুর বিভাগে নতুন ৪ জনের করোনা শনাক্ত
রংপুর অফিস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৬:২৪
রংপুর বিভাগে নতুন ৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রংপুর জেলায় ২০ জন ও রংপুর বিভাগে ৭৯ জনের করোনা শনাক্ত হলো।
নতুন আক্রান্তরা হলেন-রংপুর নগরীর দক্ষিণ ঠিকাদার পাড়ার মাহফিদা খন্দকার (৩০), নুরপুর এলাকার নজরুল ইসলাম (৫৫), দিনাজপুর সদরের তানবীর ইসলাম (২২), পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার আজিজ (৪৫)। এর মধ্যে দিনাজপুরের তানবীর ইসলাম নারায়নগঞ্জ থেকে ফিরেছেন বলে জানা যায়।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বলেন, শনিবার কলেজে স্থাপিত পিসিআর যন্ত্রে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।