ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এরশাদের ছবি পোস্টারে থাকায় জাপা প্রার্থীকে শোকজ

এরশাদের ছবি পোস্টারে থাকায় জাপা প্রার্থীকে শোকজ
×

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশীদ সরকার

গাইবান্ধা প্রতিনিধি 

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১৪:৩৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১৪:৩৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নোটিশে রোববার বিকেল ৩টায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকারকে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। 

শনিবার সকালে ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের (সদর) জজ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে আচরণবিধি লঙ্ঘন করায় আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। 

নোটিশে বলা হয়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশীদ সরকার বুধবার গাইবান্ধার স্থানীয় দৈনিক ‘ঘাঘট’ পত্রিকায় একটি নির্বাচনী পোস্টার ছাপেন। সেখানে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ছবি ব্যবহার করেছেন। নিয়ম অনুযায়ী- শুধু বর্তমান পার্টির চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচন আচরণবিধি ২০০৮ এর ৭ ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

আরও পড়ুন

×