ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত
×

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২০ | ২২:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটর সাইকেল ও টয়োটা জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. হাফিজুর রহমান (৪০)। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তারা হলেন সোমা বেগম (১৫) ও হামিম মিয়া (১৭)। 

সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের হোটেল রাজমনির সামনে এ দুর্ঘটনা ঘটেছে। 

প্রাথমিক ভাবে জানা গেছে, এদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার আমবাড়ি এলাকায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এবং আহতদের চিকিৎসার জন্য প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। 

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কিবরিয়া জুবায়ের বলেন, আহত দুইজনের আঘাত গুরুতর। এদের প্রাথমিক চিকিৎসা শেষে জেলাসদর হাসপাতালে পাঠানো হবে।

খাটহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দন জানান, পুলিশ জীপটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে। 

আরও পড়ুন

×