মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশ আহত, আটক ১
আটক শাহাদাত হোসেন হিমেল
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০০:৪০
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় এক ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে।
রোববার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বটতলায় এ ঘটনা ঘটে।
আটক শাহাদাত হোসেন হিমেল (২০) বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে।
থানা ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের সদস্য ইব্রাহিম গুরুতর আহত হন। তাকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ ১শ’ পিস ইয়াবা ও একটি চাকুসহ হিমেলকে আটক করে। ঘটনার সময় তিন মাদক ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যায়।
রাতেই ডিবির এসআই সুজন চক্রবর্তী বাদী হয়ে মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা করেছেন।
ডিবির ওসি মো. শাহজাহান খাঁন জানান, পালিয়ে যাওয়া অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
- বিষয় :
- পটুয়াখালী
- ডিবি পুলিশ
- আহত