ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীর লাশ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীর লাশ উদ্ধার
×

নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন -সংগৃহীত ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০ | ০৫:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন গাজীপুর কোনাবাড়ী এলাকার দায়িত্বে ছিলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, সোমবার সকালে দেলোয়ার হোসেন গাজীপুরে অফিস করার উদ্দেশে মিরপুরের বাসা থেকে রওনা হন। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে মঙ্গলবার ভোরে দেলোয়ার হোসেনের লাশ রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তুরাগ থানার ওসি মো. নুরুল মোত্তাকীন বলেন, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে করে হত্যা হয়েছে। এছাড়াও নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।


আরও পড়ুন

×