ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
×

গ্রেপ্টতার সুমন -সমকাল

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০ | ০৬:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিলেটের বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের দিঘলবাগ এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন আহমদ নামে এক যুবকের বিরুদ্ধে। 

পুলিশ জানায়, ওই গৃহবধূর বাবার বাড়ি একই ইউনিয়নের ঢেউনগর এলাকায়। স্বামীর অত্যাচার থেকে বাঁচতে দিঘলবাগ এলাকার ওই গৃহবধূ কল দেন ৯৯৯ নম্বরে। একই সঙ্গে বাবার বাড়ি ফোন দিয়ে তাকে উদ্ধারের আকুতি জানান। এরপর থেকে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে তার চুল কেটে দেন সুমন আহমদ। পরে সোমবার সন্ধ্যায় স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, নির্যাতনের শিকার ওই গৃহবধূর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকালে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×