কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট ও তার সাংবাদিক স্বামী করোনায় আক্রান্ত
প্রতীকী ছবি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ০৬:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ রাজস্ব সার্কেল এর এসিল্যান্ড (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আব্দুল্লাহ তিন্নি করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তার রিপোর্ট পজেটিভ আসে।
একই সঙ্গে তার স্বামী সাংবাদিক (চ্যানেল ২৪-এর -সিনিয়র রিপোর্টার) ইমরান আব্দুল্লাহও করোনা পজেটিভ হয়েছেন। তবে ইমরান আব্দুল্লাহকে কেরানীগঞ্জে আক্রান্তের তালিকায় রাখা হয়নি।
এসিল্যান্ড ছাড়াও কেরানীগঞ্জে আরও ১৯ জনের রিপোর্ট এদিন পজেটিভ এসেছে। এদের মধ্যে র্যাব সদস্য ৪ জন, কেরানীগঞ্জ মডেল থানার ৪ পুলিশ, সাজেদা হাসপাতালের ৩ ষ্টাফ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে উপজেলা হেলথ কর্মকর্তা মীর মোবারক হোসাইন জানিয়েছেন।