খুলনার ল্যাবে আরও ৩ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১২ মে ২০২০ | ০৮:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার আরও ৩ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনার ল্যাবে মোট ৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হলো।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, মঙ্গলবার খুলনার ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শুধুমাত্র খুলনা জেলার নমুনা ছিল ২২টি। পরীক্ষায় ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
নতুন আক্রান্তরা হলেন- খুলনা মহানগরীর শান্তিনগর এলাকার ওয়াসিউল, যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী শিউলি আরা খানম ও নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামের বিশ্বাস রায় চৌধুরী।