ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কমলগঞ্জে বখাটের যন্ত্রণায় কিশোরীর আত্মহত্যা

কমলগঞ্জে বখাটের যন্ত্রণায় কিশোরীর আত্মহত্যা
×

মেয়ের জন্য আহাজারি করছেন বাবা- সমকাল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০ | ০৮:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মৌলভীবাজারের কমলগঞ্জে বখাটের যন্ত্রণা সইতে না পেরে এক কিশোরী আত্মহ্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে নিজরে ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সঞ্চিতা শব্দকর (১৪)। তার বাবার নাম ব্রজেন্দ্র শব্দকর।

পরিবারের অভিযোগ প্রতিবেশী এক বখাটে যুবকের উৎপাতে অতিষ্ট হয়ে সে আত্মহত্যা করেছে।  এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মধু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।।

স্থানীয়রা জানান, প্রতিবেশী ইন্তাজ মিয়ার বখাটে ছেলে মধু মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সে এই কিশোরীকে জোর করে ধরে নিয়ে বিয়ে করারও হুমকি দিয়েছিল।

নিহত কিশোরীর বাবা ব্রজেন্দ্র শব্দকর অভিযোগ করে বলেন, একই এলাকার ইন্তাজ মিয়ার বখাটে ছেলের উৎপাত চরম আকার ধারণ করেছিল। সোমবার রাত ৯টার দিকে বখাটে মধু মিয়া তার বসতঘরের দরজা ভেঙ্গে কিশোরী মেয়েকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এতে বাধা দেয়ায় বখাটে মধু মিয়া তাকে ও তার ছেলেকে মারধর করে। আর এ উৎপাতের কারণেই তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বাদশা আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ইন্তাজ মিয়ার ছেলে মধু মিয়া আসলেই একটি বখাটে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত করে আসল রহস্য বের করার দাবি জানান।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান কিশোরীর আত্মহত্যার ঘটনা ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আপতত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত কোন অভিযোগ আসেনি। লাশের সুরতহাল তৈরীর ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×