রমেকে পুলিশ-নার্সসহ নতুন করে ৪ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
রংপুর অফিস
প্রকাশ: ১২ মে ২০২০ | ০৮:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় পুলিশ, নার্সসহ নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স (৩০), পীরগাছা থানার এক পুলিশ সদস্য (৪৬), রংপুর মেডিকেল কলেজের ক্লিনার (৩৮) ও জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীর (২৯) করোনা শনাক্ত হয়। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু বলেন, মঙ্গলবার কলেজে দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।