ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল গৃহবধূর

শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল গৃহবধূর
×

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০ | ০৯:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ময়মনসিংহের গৌরীপুরে শশা খেতে শিয়ালের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। মঙ্গলবার সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ।

উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়া গ্রামের চাঁন মিয়া শিয়ালের উপদ্রব থেকে শশা ক্ষেত রক্ষা করতে চারপাশে বৈদ্যুতিক ফাঁদ দেন। সকালে একই গ্রামের মেছুম উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার ওই ক্ষেতের পাশ দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, পরিবারের অনুরোধে মরদেহ ময়মনাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×