সেহেরি খেয়ে ঘুম, ইফতারের আগে মিলল ঝুলন্ত লাশ
তারিকুল ইসলাম সাদ্দাম
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ০৯:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তারিকুল ইসলাম সাদ্দাম (২৬) নামে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার গোকর্ন ইউনিয়নের করিম মিয়ার ছেলে। তিনি গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে পরিবারের সকল সদস্যদের সঙ্গে সেহেরি খান সাদ্দাম। তার পর নিজ রুমে ঘুমাতে যান তিনি। মঙ্গলবার বিকেল পর্যন্ত ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে রাত ৮টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে লাশের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বলতে পারব।