সাতক্ষীরায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হচ্ছে জীবাণুমুক্ত টানেল
ছবি: সৌজন্য
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ১০:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সাতক্ষীরায় সেনাবাহিনীর উদ্যোগে জীবাণুমুক্ত টানেল নির্মাণ করা হচ্ছে। যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও ৯ ইষ্ট বেঙ্গলের ব্যবস্থাপনায় টানেলটি নির্মাণ করছে ১১৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে জীবাণুমুক্ত এই টানেলটি নির্মাণের কাজ শুরু হয়।
যশোর সেনানিবাসের ক্যাপ্টেন জিসান জানান, সেনা প্রধানের নির্দেশে সাতক্ষীরার জেলার সাধারণ মানুষ ও যানবাহনকে জীবাণুমুক্ত করার জন্য প্রাথমিকভাবে এই টানেল নির্মাণ করা হচ্ছে।