সংস্কৃতির বিরুদ্ধে যারা ধর্মকে দাঁড় করায়, তারা দেশের শত্রু: ডা. দীপু মনি
মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে ডা. দীপু মনি। ছবি-সংগৃহীত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪ | ১২:৩৫
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা বাঙালি, আমাদের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস আছে। এই হাজারো বছরের সংস্কৃতি ও ইতিহাস মুছে দেয়ার অপচেষ্টা করে লাভ নেই। সংস্কৃতির বিরুদ্ধে যারা ধর্মকে দাঁড় করাতে চায়, তারা দেশের শত্রু।
শুক্রবার রাত ৮টার দিকে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংস্কৃতিক পুনর্জাগরণ ঘটাতে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাবেক সভাপতি রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
বক্তব্য শেষে ডা. দীপু মনি ফুলসজ্জিত ফিতাকেটে মেলার উদ্বোধন করেন।
- বিষয় :
- পহেলা বৈশাখ
- ডা. দীপু মনি
