ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

নিখোঁজের পর নদী থেকে গলায় শিকল বাঁধা তরুণীর লাশ উদ্ধার

নিখোঁজের পর নদী থেকে গলায় শিকল বাঁধা তরুণীর লাশ উদ্ধার
×

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৬:৪৭ | আপডেট: ০৮ জুন ২০২০ | ০৭:০৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে গলায় শিকল বাধা অবস্থায় কিসমত আরা কনক (২৭) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার আসাদনগর-শরীফপুর সেতুর নিচে তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আসাদ নগর শরীফপুর সেতুর নিচে দুপুরে স্থানীয় লোকজন তিতাস নদীতে দুটি পা উপরের দিকে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গলায় শিকল দিয়ে সিমেন্টের খুঁটির সঙ্গে বাধা অবস্থান ওই যুবতীর লাশ উদ্ধার করে। তার পরনে ছিল থ্রি পিস। রোববার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের মা আছিয়া বেগম জানান, রোববার সকাল থেকে আমার মেয়ে নিখোঁজ ছিল। কারা আমার মেয়েকে মারল কিছুই বুঝছি না, আল্লাহর কাছে বিচার চাই।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে মেয়েটিকে মেরে ব্রিজের উপর থেকে নদীতে ফেলে গেছে খুনিরা। খুনিরা অনেক চতুর, তাই সিমেন্টের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে ফেলেছে;যাতে করে লাশটি ভেসে না উঠে।

আরও পড়ুন

×