ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন যুবক

বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন যুবক
×

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৭:১৪

ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে গিয়ে রোববার নিখোঁজ হওয়া দুই বন্ধুর মধ্যে অনার্স পড়ুয়া আব্দুল্লহ আল নোমানের লাশ ওই দিনই উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাতভর উদ্ধার অভিযান পরিচালিত হলেও অপর বন্ধু এইচএসসি পরীক্ষার্থী ফারুকের লাশ উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। পরে সোমবার ঘটানাস্থলের অদূরে তার লাশ ভেসে ওঠে। 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আঙ্গারখোলা এলাকায় বংশাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের সামান্য দূরে মানুষের কালো চুলের মতো ভাসতে দেখেন। কৌতুহল নিয়ে এগিয়ে গেলে লাশ দেখে নদী থেকে তুলে আনেন তারা। পরে স্বজনরা শনাক্ত করেন এটি ফারুকের লাশ। 

উদ্ধারকারীর মধ্যে একজন বলেন, পানিতে শুধু চুল ভাসছিল। লাশটি দাঁড়ানো অবস্থায় ছিল। উদ্ধার করার পর জানা যায় এটি ফারুকের লাশ। 

ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, লাশ উদ্ধার হওয়ার পর আমি ঘটনাস্থলে যাই এবং বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, রোববার বিকেলে কলেজ পড়ুয়া বন্ধুদের নিয়ে বংশাই নদীতে গোসল করতে যান ফারুক খান। বন্ধু আব্দুল্লাহ আল নোমান কম পানি ভেবে নদীতে নামেন। পরে বন্ধু নদীর গভীর পানিতে ডুবে যাচ্ছে, এ দৃশ্য দেখে তাকে বাঁচাতে যান ফারুক। এক পর্যায়ে অন্য বন্ধুদের চোখের সামনে দু’জনেই পানিতে ডুবে যান। নিখোঁজের দুই ঘণ্টা পর নোমানের লাশ উদ্ধার করে ফায়র সার্ভিসের ডুবরির দল।

আরও পড়ুন

×