ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কমলনগরে একদিনে সর্বোচ্চ ১২ জনের করোনা শনাক্ত

কমলনগরে একদিনে সর্বোচ্চ ১২ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৭:৫০

লক্ষ্মীপুরের কমলনগরে একদিনে সর্বোচ্চ ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে কমলনগর থানার চারজন পুলিশ সদস্য রয়েছেন। এর আগেও থানার চার পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, নতুন আক্রান্ত এ ১২ জন নিয়ে কমলনগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। এদের মধ্যে আটজন সুস্থ্য হয়েছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে কমলনগর থানার একজন সহকারী উপ-পরিদর্শক ও তিনজন কনস্টেবল রয়েছেন। অপর আক্রান্তদের মধ্যে উপজেলার চরফলকন এলাকার একজন, চরজাঙ্গালীয়া এলাকার একজন, চরলরেন্স এলাকার তিনজন ও করইতলা এলাকার তিনজন রয়েছেন। করইতলা এলাকার তিনজন পূর্বে শনাক্ত হওয়া করোনা রোগীর পরিবারের সদস্য।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আক্রান্তদের চিকিৎসার জন্য আইসোলেশন সেন্টারে নিয়ে আসা হবে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

আরও পড়ুন

×