ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ঈশ্বরদীর সেই মেধাবীদের পাশে দাঁড়ালেন ইউএনও

ঈশ্বরদীর সেই মেধাবীদের পাশে দাঁড়ালেন ইউএনও
×

শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেন ইউএনও- সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৮:৫০

দৈনিক সমকালে সংবাদ প্রকাশের পর ঈশ্বরদীর সেই চার অদম্য মেধাবীদের পাশে দাঁড়িয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। সোমবার তিনি ঈশ্বরদীর এই চার মেধাবী মনিকা, আনিকা (জমজ বোন), নুপুর ও সাগরিকার হাতে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ৪ হাজার টাকা করে ১৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এবারের এসএসসি পরীক্ষায় নানা প্রতিকুলতাকে জয় করে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ ফল লাভ করে ঈশ্বরদীর রূপপুর জিগাতলা এলাকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসুস্থ্য বাবার অসহায় জমজ মেয়ে আনিকা ও মনিকা। এ ছাড়া তাদের মতো জিপিএ-৫ পায় উপজেলার সাঁড়া ঝাউদিয়া গ্রামের দিনমজুর বাবার মেয়ে হোসনে আরা কবির নুপুর ও ফতেমোহাম্মদপুর এলাকার দিনমজুর বাবা ও গৃহপরিচারিকা মায়ের সন্তান সাগরিকা খাতুন। ফল প্রকাশের পর গত ২ ও ৩ জুন সমকালে এসব মেধাবীদের নিয়ে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ নজরে আসে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের।

দারিদ্র্যের কারণে এসব মেধাবীরা ভবিষ্যত লেখাপড়া নিয়ে যেমন উদ্বিগ্ন ছিল তেমনি কারো কারো পড়ালেখা বন্ধ হওয়ারও উপক্রম হয়েছিল। এই অবস্থায় এদের পড়ালেখা যাতে বন্ধ না হয় সেজন্য ঈশ্বরদীর ইউএনও শিহাব রায়হান এসব মেধাবীদের কলেজে ভর্তিসহ আনুসাঙ্গিক খরচের জন্য প্রত্যেককে ৪ হাজার টাকা করে প্রদান করেন। এসব অদম্য মেধাবীরা ইউএনওর নিকট থেকে আর্থিক সহায়তা পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  

আরও পড়ুন

×