রামগতিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রতীকী ছবি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৮:৫৩
লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে নাইমা আক্তার (৬) ও নুহা আক্তার (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চরডাক্তার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃত নাইমা ওই এলাকার করিম পাটোয়ারী বাড়ির মো. সিরাজের এবং নুহা একই বাড়ির মো. আলাউদ্দিনের মেয়ে। নাইমা ও নুহা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয়রা জানান, বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে প্রতিবেশী মোসলেহ উদ্দিন ব্যপারী বাড়ির পুকুরে পড়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- রামগতি
- পানিতে ডুবে মৃত্যু