গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৯:২৬
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আম পাড়াকে কেন্দ্র করে আমানুল্লাহ সেখ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ওই মাদ্রাসা ছাত্রের চাচাতো ভাইয়েরা তাকে পিটিয়ে হত্যা করে বলে জানায় পুলিশ।
আমানুল্লাহ কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের জাকির হোসেন শেখের ছেলে। সে কোটালীপাড়া উপজেলার কুশলা আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র ছিল।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসায় মারা যান। এ দিন দুপুর ১২টার দিকে তার চাচাতো ভাই বাবু শেখ ও দেলোয়ার শেখসহ অন্যন্যরা গাছ থেকে চুরি করে আম পাড়ার অভিযোগ এনে আমানুল্লাহকে মারপিট করে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি বলেন, এ ব্যাপারে এখনও কেউ থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- গোপালগঞ্জ
- কোটালীপাড়া
- আম পাড়া
- পিটিয়ে হত্যা