কুমিল্লায় করোনায় আরও দু'জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ১০:৩৬
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু'জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ৪৩ জনের মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে কুমিল্লায় মোট এক হাজার ৪৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও দু'জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার সালুচর গ্রামের স্বপন (৭০) এবং লালমাই উপজেলার সোন্ডা গ্রামের মঞ্জুমা বেগম (৮০)।
সিভিল সার্জন জানান, কুমিল্লার ৪ উপজেলায় নতুন করে আরও ২৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে মোট ২৪০ জন সুস্থ হয়েছেন।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- কুমিল্লা