ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কালিয়াকৈরে করোনায় আক্রান্ত হয়ে নারী কাউন্সিলরের মৃত্যু

কালিয়াকৈরে করোনায় আক্রান্ত হয়ে নারী কাউন্সিলরের মৃত্যু
×

হাজেরা বেগম

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৩:১৭ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০৩:২৪

গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার প্যানেল মেয়র ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর হাজেরা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাত সোয়া ১১টায় ঢাকার উত্তরার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

হাজেরা বেগম উপজেলার চান্দরা এলাকার লতিফ দেওয়ানের স্ত্রী।

সকালে চান্দরায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ সময় কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর সহকারী কমিশনার(ভুমি)আদনান চৌধুরী, প্যানেল মেয়র শামছুল আলম সরকারসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ১০ -১২ দিন আগে ইউনাইটেট হাসপাতালে হাজেরা বেগমের করোনা পজেটিভ ধরা পরে। পরে উত্তরার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি চিকিৎসা নিতে থাকেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।









আরও পড়ুন

×