গুরুদাসপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৩:৩২
নাটোরের গুরুদাসপুরে পুকুরে ডুবে লোহান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ গ্রামে এই ঘটনা ঘটে। লোহান ওই এলাকার মো. আনারুল ইসলামের ছেলে।
শিশুটির পিতা আনারুল ইসলাম ও মা নীলা বেগম জানান, সকালে লোহান বাড়িতেই খেলা করছিল। হঠাৎ করে তাকে খুঁজে না পেয়ে আশপাশসহ প্রতিবেশীদের বাড়িতে অনেক খোঁজাখুজি করেন তারা।
পরে বাড়ির আঙ্গিনার পুকুরে শিশু লোহানের মৃতদেহ ভেসে ওঠে। প্রতিবেশীদের সহযোগিতায় লোহানকে পুকুর থেকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- নাটোর
- পুকুরে ডুবে মৃত্যু
- শিশুর মৃত্যু