ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সাতক্ষীরায় আরও ২ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় আরও ২ জনের করোনা শনাক্ত
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৪:১৮


সাতক্ষীরায় নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার  খুলনার পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় মোট ৫৫ জনের করোনা শনাক্ত হলো।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের একজনের বাড়ি উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে। ব্যাংক কর্মকর্তা ওই ব্যক্তি করোনা শনাক্তের পর ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে আত্মগোপনে ছিলেন। আরেকজনের বাড়ি আশাশুনি উপজেলা শ্বোতকোনা গ্রামে। করোনা শনাক্তে পর আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি সেখানে লাল পতাকা টানানো হয়েছে ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×