সীতাকুণ্ডে জ্বর,কাশি ও শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু
সীতাকুণ্ডু (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৪:৪২ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০৪:৪৭
চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোটকুমিরা সোনারপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী। তিনি জানান, এক সপ্তাহ আগে থেকে ওই ব্যক্তির জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। রোববার গাড়িতে করে তাকে চট্টগ্রাম নগরের কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। সব হাসপাতাল কর্তৃপক্ষ তাকে করোনা পরীক্ষা করে নিয়ে আসতে বলে। ওইদিন নমুনা দিয়ে তাকে বাড়িতে আনা হয়।
কিন্তু নমুনা প্রতিবেদন পাওয়ার আগেই সোমবার রাতে তিনি মারা যায়। ইউপি চেয়ারম্যান আরও জানান, সোমবার থেকে মৃত ওই ব্যক্তির মা ও ছোট একভাইয়ের মধ্যেও একই লক্ষণ দেখা দিয়েছে।
এ নিয়ে গত পাঁচদিনে সীতাকুণ্ডে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।
- বিষয় :
- সীতকুণ্ড
- করোনার উপসর্গ
- জ্বর-কাশিতে মৃত্যু