ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

রামগতিতে করোনার উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

রামগতিতে করোনার উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৬:০০

লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কামাল উদ্দিন (৫৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত কামাল উদ্দিন রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তিনি উপজেলার চরমেহার আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, গত দুই দিন ধরে কামাল উদ্দিন জ্বর ও শ্বসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) থাকায় পরীক্ষার জন্য তার মৃতদেহের নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে এবং তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×