ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে করোনা উপসর্গে স্কুল শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরে করোনা উপসর্গে স্কুল শিক্ষকের মৃত্যু
×

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৬:০৫

লক্ষ্মীপুরে করোনার উপসর্গ জ্বর, সর্দি নিয়ে মারা গেছেন রামগতি চর মেহের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কামাল উদ্দিন (৫২)। মঙ্গলবার দুপুর ৩টার দিকে নোয়াখালী সরকারি হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

রামগতি থানার ওসি মো. সোলেমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে এক সপ্তাহ ধরে স্কুল শিক্ষক কামাল উদ্দিন রামগতি পৌর শহরের ৫ নং ওয়ার্ডের নিজ বাড়িতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে নিকটবর্তী নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে পৌঁছাতেই তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন আব্দুল গফফার জানান, করোনা উপসর্গে মৃত স্কুল শিক্ষকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×