নওগাঁয় ইসলামী ব্যাংকের ম্যানেজারসহ ৫ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৪:৪৭
নওগাঁয় ইসলামী ব্যাংকের ম্যানেজারসহ ব্যাংকটির চারজন ও একজন স্থানীয় বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এনিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত হলেন ১৬৪ জন। করোনা আক্রান্ত হওযায় নওগাঁ শাখা ইসলামী ব্যাংকসহ আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে আর্থিক লেনদেন বন্ধ রাখা হয়েছে।
আগামী ১৪ দিন এইভাবে ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার মো. তারিকুল ইসলাম।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে মোস্তাফিজুর রহমান (৫৩) নামে একটি ব্যাংকের এক সিকিউরিটি র্গাডের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
বুধবার দুপুরে জেলা সিভির্ল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোস্তাফিজুর রহমান ঢাকার মগবাজার এলাকার একটি ব্যাংকে সিকিউিরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। জ্বর সর্দি উপস্বর্গ নিয়ে তিনি গত ৫ জুন বাড়িতে আসেন। পরীক্ষার জন্য নমুনা দিয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল তিনি মৃত্যুবরণ করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নওগাঁ য় নতুন করে ৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৩৮ জন, আত্রাই উপজেলায় ২ জন. মহাদেবপুর উপজেলায় ১২ জন, মান্দা উপজেলায় ১১ জন, বদলগাছি উপজেলায় ৫ জন, ধামইরহাট উপজেলায় ১১ জন, নিয়ামতপুর উপজেলায় ১১ জন এবং সাপাহার উপজেলায় ৬ জন।
এই ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ৩৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয় ৮ হাজার ৬শ ১১ জনকে এবং এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৭ হাজার ৩শ ৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩শ ৪ জন।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সাংবাদিক রুহুল আমিনসহ আরও ৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৯৯ জন।
- বিষয় :
- নওগাঁ