ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
×

প্রতীকী ছবি

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৭:২২

সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু তালুকদার (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কৃষকের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। ওই কৃষক উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা শামসুদ্দিন তালুকদারের ছেলে। 

জানা যায়, ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে কৃষক বাচ্চু তালুকদার নিজ বসতঘরে বৈদ্যুতিক ত্রুটি মেরামত করছিলেন। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×