ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কমলনগরে আরও ২ জনের করোনা শনাক্ত

কমলনগরে আরও ২ জনের করোনা শনাক্ত
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৮:০৩

লক্ষ্মীপুরের কমলনগরে নতুন করে আরও দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, আক্রান্তদের একজন উপজেলার করইতলা এলাকার। অপরজন উপজেলার চরকাদিরা এলাকার। বিভিন্ন উপসর্গ থাকায় আক্রান্ত ওই দুই যুবক করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

তিনি আরও জানান, নতুন আক্রান্ত এ দুজন নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। এরমধ্যে ২৭ জন সুস্থ হয়েছেন।

আরও পড়ুন

×