ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে দেড় মাসের শিশুর মৃত্যু

নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে দেড় মাসের শিশুর মৃত্যু
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৮:৫৫

নওগাঁর পোরশা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবু সাইদ নামে দেড় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে তার মৃত্যু হয়।

আবু সাইদ পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়ার আবু সুফিয়ানের ছেলে।

 দুপুরে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হলো।

পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান জানান, জন্মের পরই শিশুটি নিউমোনিয়া উপসর্গ নিয়ে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এতে কাজ না হলে তাকে প্রাথমিকভাবে নওগাঁ সদর হাসপাতালে পরে নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে আবার পরবর্তীতে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার করোনা ফলাফল পজিটিভ আসে।

পরে শিশু আবু সাইদসহ তার পরিবারকে তাদের নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়। তার পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের ফলাফল এখনও আসেনি। বুধবার ভোরে শিশুটি মারা যায়। 



আরও পড়ুন

×