ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

নোয়াখালীতে করোনায় ৩ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনায় ৩ জনের মৃত্যু
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৯:২৮

নোয়াখালীতে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সদর, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। গত ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত তাদের মৃত্যু হয়। মারা যাওয়ার পর তাদের করোনা শনাক্ত হয়। সিভিল সার্জন কার্যালয় বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৩ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৩৯ জন। 

আরও পড়ুন

×