সীতাকুণ্ডে ৫৭ লাখ টাকার স্বর্ণবারসহ একজন আটক
উদ্ধার হওয়া স্বর্ণের বার- সমকাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৯:৩৭
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২ টি স্বর্ণবারসহ এক ব্যক্তিতে আটক করেছে পুলিশ। উদ্ধার করা এই স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ভাটিয়ারী বাস স্টেশন যাত্রী ছাউনী এলাকায় তল্লাশি চালিয়ে এই বারগুলো উদ্ধার করা হয়।
আটক গৌতম বণিক (৩৫) ফেনীর ফুলগাজী থানার ৯ নম্বর ওয়ার্ড পৌরসভার উত্তর বড়ইয়া আমর চাঁদ বাড়ির ফনিলাল বণিকের ছেলে। পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম হাজারীগলির মিয়া শপিং কমপ্লেক্সে চন্দন সেনের দোকানের কর্মকর্তা হিসেবে কাজ করে গৌতম।
জানা যায়, বুধবার সন্ধ্যায় পুলিশের একটি টিম গোপন সংবাদে অভিযানে গিয়ে ওই যাত্রী ছাউনির সামনে বাসের জন্য অপেক্ষমাণ গৌতমকে দেখতে পায়। এসময় সন্দেহ হলে তার দুই হাতের শার্টের ভিতর থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। প্রতিটি বারের ওজন ১০ ভরি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযানে তল্লাশি করার সময় ওই যুবককে সন্দেহ হলে তাকেও তল্লাশি করে। পরে তাকে থানায় আনা হয়।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ৩ মার্চ পার্শবর্তী জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকা থেকে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬০০ স্বর্ণবারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আটক স্বর্ণবারগুলোর ওজন ছিল ৬০ কেজি। যার বাজার মূল্য ছিল ২৬ কোটি ৪০ লাখ টাকা।