যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু
যশোর অফিস
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৯:৫৫
যশোরে বজ্রপাতে শিমুল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ইছালী ইউনিয়নের হুদা জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিমুল একই এলাকার মৃত মোদাচ্ছের মাস্টারের ছেলে।
যশোর কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসনিম আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিমুলের ভাই সালাম হোসেন জানান, সন্ধ্যায় বৃষ্টির সময়ে শিমুল ছাতা নিয়ে বাড়ির ছাদে উঠেন। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন শিমুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- যশোর
- বজ্রপাত
- যুবকের মৃত্যু