ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বুড়িচংয়ে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

বুড়িচংয়ে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু
×

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ১০:৩৭

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বুড়িচং উপজেলায় রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়। 

রফিকুল ইসলাম বুড়িচং সদর ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। 

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, রফিকুল ইসলাম ৩-৪ বছর ধরে নারায়ণগঞ্জে ব্যবসা করতেন। কয়েক দিন আগে অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু জানান, মঙ্গলবার রাতে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে। 

আরও পড়ুন

×