ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বেশিরভাগ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি

বেশিরভাগ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি
×

স্বাস্থ্যবিধি মানছেন না মানুষ। ছবিটি বুধবার বিকেলে কলমাকান্দা বাজার থানা মোড় থেকে তোলা -সমকাল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ১১:০০

করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না কলমাকান্দার মানুষ। এতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ঈদুল ফিতরের পর থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বার বার তাগিদ দিলেও শতকরা ৯০ ভাগ মানুষই মাস্ক ব্যবহার করেন না। যারা ব্যবহার করছেন তাদের অনেকই দায়সারা ভাবে মাস্ক ঝুঁলিয়ে রাখতে দেখা যায়। মাস্ক ব্যবহার না করলে ও সামাজিক দূরত্ব না মানলে জরিমানার  নির্দেশনা থাকলেও কলমাকান্দায়  উপজেলা প্রশাসন কাউকে জরিমানা করেনি। উপজেলার হাট-বাজারে রাত ৯/১০টা পর্যন্ত খোলা থাকে প্রায় সব দোকান । 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন সমকালকে জানান, গত ১৭ জুন সন্ধ্যা পর্যন্ত ২৪১ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা ময়মনসিংহে পাঠানো হয়েছে। এরমধ্যে ১৬ জুন পযর্ন্ত ১৫২ জনের রিপোর্ট আমরা হাতে পেয়েছি। আজকালের মধ্যে বাকি রিপোর্টগুলো পেয়ে যাব। এ পযর্ন্ত ৬ জন আক্রান্ত হয়েছেন । এর মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে আইসোলেশনে আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা সমকালকে বলেন, এতদিন করোনাভাইরাসের প্রকোপ খুব একটা ছিল না। উপজেলায় হাট-বাজারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার জন্য সচেতনতামূলক প্রচার অব্যাহত আছে। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনায় আমরা কঠোর অবস্থানে যাবো।

আরও পড়ুন

×