ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরিণ খেতে গিয়ে প্রাণ গেল অজগরের

হরিণ খেতে গিয়ে প্রাণ গেল অজগরের
×

মৃত অজগরটি দেখতে স্থানীয়দের ভিড় -সমকাল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ১০:৫৭

নেত্রকোণার কলমাকান্দায় বুধবার সন্ধ্যায় হরিণ খেয়ে মারা গেছে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ। উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানায়, সাত ফুট লম্বা অজগরটি ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে এসে একটি হরিণ শাবক গিলে ফেলে। এক পর্যায়ে হরিণ শাবকটি সাপটির গলায় আটকে যায়। এলাকাবাসী সাপটিকে দেখতে পেয়ে বেঁধে রাখে। কিছু সময় পর সেটি মারা যায়। মরে যাওয়ার পর স্থানীয়রা সাপটিকে মাটিচাপা দিয়েছে। 

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহেরা খাতুন বলেন, ওই পাহাড়ি অঞ্চলে এমন আরও অজগর সাপ থাকতে পারে। 

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায় বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে ঘটনাটি শুনেছি। 

আরও পড়ুন

×