ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ধর্মপাশায় স্কুলে বিস্কুট আনতে গিয়ে নৌকা ডুবে ছাত্রীর মৃত্যু

ধর্মপাশায় স্কুলে বিস্কুট আনতে গিয়ে নৌকা ডুবে ছাত্রীর মৃত্যু
×
×

প্রতীকী ছবি

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০০:০০ | আপডেট: ২২ জুন ২০২০ | ০০:৪২

সুনামগঞ্জের ধর্মপাশায় ঝড়ো বাতাসের কবলে পড়ে হাওরে নৌকা ডুবে সুমাইয়া আক্তার (৬) নামের প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরে এ ঘটনা ঘটে।

সুমাইয়া আক্তার ওই ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে। সে চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

স্থানীয় এলাকাবাসী জানায়, চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণের কথা ছিল। এ কারণে সকাল ৯টার দিকে চকিয়াচাপুর গ্রাম থেকে একটি ছোট ডিঙি নৌকায় করে শৈলচাপড়া হাওর পাড়ি দিয়ে সুমাইয়াসহ ৭/৮ জন শিক্ষার্থী বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে গেলে সবাই পানিতে তলিয়ে যায়। এ সময় নৌকার চালকসহ অন্য শিক্ষার্থীরা সাঁতরে জীবন বাঁচাতে পারলেও সুমাইয়া নিখোঁজ থাকে। পরে সকাল ১০টার দিকে স্থানীয়রা হাওর থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘বিস্কুট শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল। কেন এমনটি হয়নি তা খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।’

আরও পড়ুন

×