ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত
×
×

প্রতীকী ছবি

পাবনা অফিস

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১০:০৪ | আপডেট: ২৯ মে ২০২৫ | ১০:০৮

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার কাজিরহাট-কাশিনাথপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো. মুন হোসেন (২২) ও সন্ন্যাসী বাধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজন যুবক মোটরসাইকেলযোগে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগরবাড়িতে যাচ্ছিল। পথে ছোট নওগাঁ গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি হতে কাজিরহাটগামী পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলচালক মুন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী সৌরভের ডান পা ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কারও পরিবার এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

×