ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মাগুরায় বজ্রপাতে এক কৃষক নিহত

মাগুরায় বজ্রপাতে এক কৃষক নিহত
×

প্রতীকী ছবি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৯:১০

মাগুরার শালিখা উপজেলার ৩নং আড়পাড়া ইউনিয়নের জুনারী গ্রামে মো. মুরাদ মোল্যা (৫০) নামে এক কৃষক শনিবার  বজ্রপাতে নিহত হয়েছেন।

মো. মুরাদ মোল্যার পরিবার জানিয়েছে, শনিবার বেলা ২টার দিকে মুরাদ মোল্লা নিজ গ্রামের মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি কর্মরত অবস্থায় সেখানেই মারা যান।     

নিহত মুরাদ মোল্লা জুনারী গ্রামের মৃত ওমর মোল্ল্যার ছেলে।

আরও পড়ুন

×