ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মাগুরায় বাসচাপায় নিহত ২

মাগুরায় বাসচাপায় নিহত ২
×

মাগুরা ও শ্রীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ১১:২৭

মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা কালিনগর নামক এলাকায় রয়েল এক্সপ্রেস নামের একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোফিজুল ইসলাম (২৪) ও  মো: আশরাফুল ইসলাম (৪৫)। আহত হয়েছেন সোহাগ মোল্লা (৩৩) নামে আরো একজন।

মাগুরা হাইওয়ে পুলিশে পরিদর্শক মো. শাহাজালাল বাবুল জানান, হতাহতরা বৈদ্যুতিক লাইন নির্মাণ শ্রমিক। সন্ধ্যায় ওই তিন শ্রমিক ট্রলি গাড়িতে বৈদ্যুতিক খুঁটি লোড দিচ্ছিলেন। এসময় রয়েল এক্সপ্রেস এর একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। 

এস আই বাবলু জানান, নিহত মোফিজুর রহমান ঝিনাইদহ সদরে মোশারাফ হোসেনের ছেলে ও মো. আশরাফুল ইসলাম যশোর সদরের লস্কর মোল্ল্যার ছেলে। আহত সোহাগ মোল্ল্যা যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা।


আরও পড়ুন

×