লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৪:০৫ | আপডেট: ১৪ জুলাই ২০২০ | ০৪:৩৯
লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোলাম কবির(৮০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
তিনি উপজেলার পূর্ব কাজিরখিল গ্রামের বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার লক্ষ্মীপুরে ৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১০৯৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এবং সুস্থ হয়েছেন ৭১৬জন।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মানুষের মধ্যে সচেতনাবোধ না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না বলে জানান তিনি।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনায় আক্রান্ত