ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

সুজানগরে পিটিয়ে চেয়ারম্যানের দুই পা ভাঙলো প্রতিপক্ষ, আটক ২

সুজানগরে পিটিয়ে চেয়ারম্যানের দুই পা ভাঙলো প্রতিপক্ষ, আটক ২
×

হাসপাতালে চিকিৎসাধীন কামাল হোসেন -সমকাল

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৬:৩৬

পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াকে প্রতিপক্ষের লোকজন বেধড়ক পিটিয়ে মারাত্বক আহত করেছে। এছাড়াও তার দুই পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকালের দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া আহম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে কতিপয় সন্ত্রাসীরা তার পথরোধ করে হাতুরি, রড ও লাটিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করার পাশাপাশি তার দুই পা ভেঙে দেয়। বর্তমানে তিনি ঢাকা পুঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের হলে পুলিশ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। তারা হলেন- ইউনিয়নের সোনাতলা গ্রামের শাহজাহানের ছেলে সৌরভ (৩০) ও বোয়ালিয়া গ্রামের ইসলাম হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান,হামলার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করতে অভিযানে নেমেছে পুলিশ। 

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবিতে মঙ্গলবার সকালে পাবনা-ঢাকা-মহাসড়কের পাশে মানববন্ধন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও  আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাসহ স্থানীয়রা।

আরও পড়ুন

×